1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বরিশালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

“আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব” এই স্লোগানে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বরিশালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর বান্দরোডস্থ গ্রান্ড পার্ক হোটেলের হল রুমে এ সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভ্যাটের ব্যপ্তি দিন দিন বাড়ছে। সরকারের কর্মকান্ডকে গতিশীল রাখতে ভ্যাট ও কর যারা দেয় তাদের অবদান অনেক। বিশেষ করে এ ক্ষেত্রে ব্যবসায়ীদের অবদানটা বড়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ভ্যাট ও কর প্রদানে নিজ থেকে সবাইকে আরও উৎসাহী হতে হবে। সরকারকে জনগন দিবে, আবার সেখান থেকেই সরকার আপনাদের দাবি দাওয়া পুরণ করবে। বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী বলেন, দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। আবার আপনারাও কিন্তু সরকারের কাছে সন্মানিত ব্যক্তি। না হলে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা সরকার মাসের পর মাস আপনাদের কাছে ফেলে রাখতো না। সরকার ভ্যাটের টাকা বিশ্বাস করে কালেকশন করার দায়িত্ব আপনাদের দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) মোহাম্মদ নজরূল হোসেন, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের ডেপুটি কমিশনার মোঃ নেয়ামুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার অতিরিক্ত কমিশনার মোঃ বশীর আহমেদ। এ সময় সেমিনারে  উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ভ্যাট সম্পর্কে জনসাধারণের সচেতনা বৃদ্ধির পাশাপাশি সবাইকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে এক হয়ে কাজ করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com