বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগান নিয়ে ১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামালসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুধীজন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়। সভায় অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply