1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বাপিন ব্যানার্জী, বরিশাল
    প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই স্লোগান নিয়ে ১৫ অক্টোবর বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন  বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম সহ দৃষ্টি প্রতিবন্ধীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। অতিথিরা বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com