1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বাপিন ব্যানার্জী, বরিশাল
    প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বরিশালে বিশ্ব ডিম দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বরিশালেও বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ অক্টোবর শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার আয়োজনে নবগ্রাম রোডে বরিশাল জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। প্রতিদিন সকালে একটি করে ডিম খেলে শরীরে ক্লান্তি আসে না এবং ভিটামিন ঔষধের প্রয়োজন হয় না। মানুষের পুষ্টি নিশ্চিত করতে ডিমের উৎপাদন বৃদ্ধি অপরিহার্য। এ জন্য পোল্ট্রি খামারিদের উৎপাদন ব্যয় হ্রাস করে তাদের ন্যায্য মুনাফা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ ভোক্তার নাগালের মধ্যে ডিমের দাম বজায় থাকে। বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. নাসির উদ্দীন আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা, পোল্ট্রি খামারি এসোসিয়েশনের নেতৃবৃন্দ, খামারি ও সাংবাদিকবৃন্দ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে বছরে ১০৮টি ডিম খেতে হবে এবং ডিএলএস এর তথ্যমতে বছরে ১৩৭টি ডিম খাচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা প্রতিদিন ১টি করে ডিম খাওয়া। মূল উদ্দেশ্য, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি জাতি গঠনের লক্ষে ডিমের সহজলভ্যতা ও গ্রহন বাড়ানোর উপর জোর দেওয়া হবে। ডিমের উপকারিতা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল ডা. মোঃ নূরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সহকারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুঁই বিশ্বাস। আলোচনা সভার শুরুতে বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তর চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উলেখ্য, বিশ্ব ডিম দিবস উদযাপনের কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর রবিবার সকাল ১০টায় নগরীর নবগ্রাম রোডে একটি মাদ্রাসা এবং সরকারি শিশু বালক পরিবারে শিশুদেরকে ডিম খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com