1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বরিশালে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখনই পদক্ষেপ নিন; “আমাদের বর্তমানকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন” এই স্লোগান নিয়ে বিশ্ব ‘AMR’ সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের আয়োজনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক মোঃ মাহফুজুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রজনন কর্মকর্তা ডা. নাসিরউদ্দিন আহমেদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুশান্ত দাস। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেছেন আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার বরিশালের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. কামরুন নাহার কলি সহ চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের হাঁস-মুরগি, গরু-ছাগল খামারিরা ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা এন্টিবায়োটিক ব্যবহারে বিভিন্ন দিক নিয়ে সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা করেন। একই সাথে এন্টিবায়োটিক হাঁস-মুরগি, গবাদি পশুর দেহে প্রয়োগের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখার দিক নিদেশনা ও পরামর্শ দেন। উলেখ্য, ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সচেতনতা সপ্তাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com