1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার - দৈনিক আমার সময়

বরিশালে প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বরিশালে প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নগরীর রুপাতলী জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনে প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় এ কে এম আখতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানের শুরুতে উন্মুক্ত আলোচনা হয় এবং পরে অতিথিরা প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com