বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি জেলা ও দায়রা জজ বলেন, সময় মত মামলার প্রতিবেদন না আসায় ঠিক মতো মামলার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যথা সময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালতে ঠিক মতো সাক্ষীদের হাজির করবার নির্দেশ প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) রুবাইয়া আমেনা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান, আফসানা শারমিন ইভা, সৈয়দ আবিদুল হক, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ মাহমুদ হাসান, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আলাউল হাসান, র্যাব-৮ প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, পিপি, এপিপি, দুদক প্রতিনিধি, সমাজসেবার প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা। সভা সঞ্চালনা করেছেন ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা। কনফারেন্সের সার্বিক সহযোগিতায় ছিলেন সিজেএম কোর্টের নাজির মোঃ তারিকুল ইসলাম। কনফারেন্সে সবশেষ সভার কার্যবিবরণী অনুমোদন, পেন্ডিং প্রসেস জারীর ক্ষেত্রে সমস্যা সমূহ চিহ্নিত ও দূরীকরণ, সাক্ষীদের আদালতে আসা যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন মামলার আসামীদের সময়মত আদালতে হাজিরকরণ, ক্রোক পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন, বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা থেকে সময়মত আলামত হাজিরকরণ, সুষ্ঠু ফৌজদারী বিচার নিশ্চিত করনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সমন্বয় ও সহযোগীতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, যথা সময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ, আদালত চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রদান সংক্রান্ত, আদালত কর্তৃক প্রেরিত যাবতীয় চিঠিপত্র প্রেরণ সংক্রান্ত সহ গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় সংক্রান্ত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে নানান দিক-নির্দেশনা দেওয়া হয় কনফারেন্সে। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও জেলা আইনজীবী সদস্যবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
Leave a Reply