1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জেলা প্রশাসক, বাজার মনিটরিং, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বরিশাল উপকূলীয় বন অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রেজওয়ান আহেমেদ সহ আরো অনেকে। শুরুতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথিরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com