1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে নবাগত পুলিশ সুপারের যোগদান - দৈনিক আমার সময়

বরিশালে নবাগত পুলিশ সুপারের যোগদান

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বরিশালে যোগদান করেছেন সদ্য পদায়নকৃত জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। ৩০ নভেম্বর রবিবার দুপুরে তিনি বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বভার গ্রহন করেন। নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ ছাড়াও কার্যালয়ে সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার জেলার বিভিন্ন থানার ইনচার্জ সহ ঊর্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন। তিনি জেলার আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় নবাগত পুলিশ সুপার আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com