বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান নিয়ে ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নবগ্রাম রোডে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মোঃ মাহফুজুল হক, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রজনন কর্মকর্তা ডা. নাসিরউদ্দিন আহমেদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুশান্ত দাস, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. ইব্রাহিম খলিল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. কামরুন নাহার কলি সহ আরো অনেকে। সভা সঞ্চালনা করেছেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জুঁই বিশ্বাস। শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে র্যালি বের হয়ে নবগ্রাম রোড প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয় গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা প্রাণিসম্পদে অধিক অংশীজনের সম্পৃক্তকরণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও সরবরাহের বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশ সরকার প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন কৃষক বান্ধব কর্মসূচী গ্রহণ করেছেন। পরে অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন পর্যায়ের খামারী, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্টলে অংশ গ্রহণ করেছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর সম্পাদনের মাধ্যমে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ, প্রাণিসম্পদ উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভাবনা শীর্ষক মতবিনিময়, কৃত্রিম প্রজনন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
Leave a Reply