1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে আর্মড পুলিশের অভিযানে অনলাইনে জুয়া চক্রের ৩ সদস্য আটক - দৈনিক আমার সময়

বরিশালে আর্মড পুলিশের অভিযানে অনলাইনে জুয়া চক্রের ৩ সদস্য আটক

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩

বরিশালে অনলাইনে জুয়ার মাধ্যমে বিটকয়েন এর অবৈধ লেনদেনকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার ২২ মে দুপুর ১২টায় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশাল কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা। আটককৃতরা হলো বরিশালের উজিরপুর এলাকার মোঃ শাওন হাওলাদার সুজন (২৭), মোঃ ইমন হোসেন (২০), মোঃ ইব্রাহীম মোল্লা (২০)। পুলিশ সুপার জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোয়াজ্জেম হোসেন ভূঞা বিপিএম-সেবা এর নির্দেশনায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ’র নেতৃত্বে এসআই মোহাম্মদ জোবায়েদ খানের সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়ায় থানাধীন সাহেবের হাট বাজারে হাওলাদার টেলিকম দোকানের ভিতর অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলা পরিচালনা হচ্ছে। এ সময় ৩ জন জুয়াড়িকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে ও তল্লাশী করে আসামীদের ব্যবহৃত ফোন গুলোতে বিভিন্ন আইডিতে (২৭৮০.৩+১৫+৫২০) = ৩৪৫৯.৩ অবৈধ বিটকয়েন, কিন্টো কারেন্সি পাওয়া যায়। অবৈধ বিটকয়েন লেনদেনে তাদের ব্যবহৃত বিকাশ নগদ ও রকেটে ১৭ হাজার ৬ শত ৮৯ টাকাও পাওয়া যায়। ঘটনাস্থলেই ডিভাইস সমূহ জব্দ করা হয়। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন বলেন, আসামীরা একে অপরের যোগ সাজশে বরিশালের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তারা বিভিন্নভাবে অবৈধ বিটকয়েন, কিপ্টো কারেন্সি ক্রয় করে অনলাইন জুয়া খেলার নিমিত্তে তরুন ও যুব সমাজের নিকট বিক্রি করে। তাদের এহেন কার্যকলাপে উঠতি বয়সী ছেলেরা তথা তরুন ও যুবকরা জুয়ার নেশায় মত্ত হয়ে পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং অবৈধ পথে ইলেকট্রিক মাধ্যমে বাংলাদেশী মুদ্রা বিদেশে চলে যাচ্ছে, ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। আসামীদের আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ১০ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com