বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়রো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ এবং সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আলহাজ্ব মোঃ নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীন, বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠনে শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সেখানে বরিশালের প্রবীণদের নিয়ে আলোচনা সভা করা হয়।
Leave a Reply