1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনবান্ধব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে বরিশাল জেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা, জনগণের সেবাকে সহজতর করা, প্রশাসনিক কাজের স্বচ্ছতা বজায় রাখাসহ সর্বোপরি জনগণের আস্থা অর্জন করা। আমাদের প্রত্যেকেই জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে যেন তারা সরকারি বিভিন্ন সেবা থেকে উপকৃত হোন। ১৯ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে একসাথে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এসময় তিনি জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য উপস্থিত কর্মকর্তাদের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমাদেরকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয় এবং ভোটাধিকার প্রয়োগে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। এবার প্রথমবারের মতো প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এমনকি যারা ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন তারাও ভোট দিতে পারবেন। এটি দেশের ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচিত করবে। এ সময় তিনি জেলা প্রশাসককে জেলার সকল স্থান ঘুরে সমস্যা চিহ্নিতকরণসহ তা সমাধান করার নির্দেশও প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব, নবাগত জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com