বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, র্যাগিং ও গুজবসহ নানাবিদ সাইবার অপরাধ কর্মকাণ্ডের প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে রবিবার ২৮ জানুয়ারি সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শিক্ষার্থীদের সাথে মাদক, সন্ত্রাস, র্যাগিং ও গুজবসহ নানাবিদ সাইবার অপরাধ কর্মকাণ্ডের প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিধি ছিলেন ববি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় মুখ্য আলোচক ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। সভায় আলোচক ছিলেন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী আবু জাফর মিয়া ড. হেনা রানী বিশ্বাস, সুজন চন্দ্র পাল। সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ আবদুল কাইউম। এ সময় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে পুলিশ কমিশনার মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, ববি’র অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply