খেলাধুলা ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে জিয়া স্মৃতি সংঘ, বন্দর থানা আয়োজিত প্রথমবারের মতো ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১ নভেম্বর ২০২৫ (শনিবার) – সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দর থানা ৩৮ নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রির হাট এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বন্দর থানা বিএনপি ও সভাপতি, জিয়া স্মৃতি সংঘ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি), মাহাবুব আলম বাচ্চু কোম্পানি (সাবেক যুগ্ম সম্পাদক, বন্দর থানা বিএনপি), মোঃ আজম উদ্দিন (সাবেক সভাপতি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি) হাজী মোঃ ইলিয়াস (বিএনপি নেতা) এবং আব্দুল মান্নান (সাধারণ সম্পাদক, জিয়া স্মৃতি সংঘ)।
এ টুর্নামেন্টে স্পন্সর হিসেবে অংশ নেয় ৮টি দল— আলী আহমদ স্মৃতি, আরাফাত রহমান কোকো, সেভেন স্টার, জান্নাত ইভেন্টেস, ভুলুয়া ইউনাইটেড, ব্ল্যাক ডায়মন্ড, থান্ডার স্ট্রাইক ও এন এন স্পোর্টস। দলগুলো নিলামে নিজেদের পছন্দের খেলোয়াড় নির্বাচন করে।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, স্থানীয় শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এসময় বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন ক্রীড়াবান্ধব নেতা। তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই।”
জিয়া স্মৃতি সংঘের এই আয়োজন বন্দর এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে এক অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
Leave a Reply