রংপুরের বদরগঞ্জে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশার আঞ্চলিক অফিসের উদ্যেগে স্বাস্থ্য কর্মসুচীর আওতায় চিকিৎসা সহায়তা বীমা-দাবী ও অবসর ভাতা প্রদানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে চিকিৎসা সহায়তা প্রদান করেন আশা রংপুর সদর সিনিয়র ডিষ্টিক্ট ম্যানেজার মো. হারুনার রশিদ সেখ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আফতাব উদ্দিন তাজ সিনিয়র রিপোটার “দৈনিক প্রথম খবর”। এছাড়া আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মোস্তফা কামাল এবং আশা বদরগঞ্জ-১,২ও শেখেরহাট ব্রাঞ্চের ম্যানেজারগণ।
আশার আঞ্চলিক অফিসের উদ্যেগে স্বাস্থ্য সহায়তায় প্রদান করা হয় ১৫ জন সদস্য কে ১ লক্ষ ৭৭ হাজার ৫৯৫ টাকা।চিকিৎসা সহায়তা ১০ জন ৪৮ হাজার টাকা।অবসর ভাতা ২ জন ৩০ হাজার টাকা।বীমা দাবী ৩ জন ৯৯ হাজার ৫৯৫ টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা। আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আশা দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। আশা আমানত গ্রহণ, ঋণ প্রদান, এবং শিক্ষা, স্বাস্থ্য, ও অন্যান্য সামাজিক সেবা প্রদানের মাধ্যমে কাজ করে। আশা একটি বাণিজ্যিক ব্যাংক নয়, তবে এটি ব্যাংকগুলোর মতো আর্থিক কার্যক্রম পরিচালনা করে।
Leave a Reply