1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রতন আলী নাটোর
    প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা, শোক ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা ও সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই পরবর্তীতে স্বাধীনতার সংগ্রাম বেগবান হয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা কেবল আবেগের বিষয় নয়, এটি আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে শুদ্ধ বাংলা চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ভাষা আন্দোলনের চেতনা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফুল আলী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েতুর রেজা। বক্তারা ভাষা শহীদদের অবদান স্মরণ করে তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com