নাটোরের বড়াইগ্রামে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে পত্রিকার অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, সত্য ও নৈতিকতার আলোকে সংবাদ পরিবেশনের মাধ্যমে গত ২৭ বছরে ভোরের চেতনা পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজ উন্নয়ন, মানবাধিকার, দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে পত্রিকাটির ভূমিকা উল্লেখযোগ্য বলে তারা মন্তব্য করেন। ভবিষ্যতেও পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার ধারা আরও এগিয়ে নিয়ে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply