নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ন প্রকল্পের ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীখন্ডি আশ্রয়ন প্রকল্পের ক্ষুদ্র কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান করার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করা হয়।
২০২৩-২০২৪ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় আশ্রয়ন প্রকল্পের ক্ষুদ্র কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জোয়াড়ি ইউনিয়ন এর শ্রীখন্ডি গ্রামের আশ্রয়ন কেন্দ্রের কৃষক ও কৃষাণীদের মাঝে গাছের চারা এবং বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুর রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন সহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। এসময় সভাপতির বক্তব্যে কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ১ ইঞ্চি জমি ও অনাবাদি রাখা যাবে না , সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর, বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে সেই কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল বলেন, ভূমিহীন মানুষের জন্য সরকার যেমন গৃহ নির্মাণ করে দিয়েছেন, গৃহহীনদের স্বপ্ন পূরণ করেছেন, ঠিক তেমন ভাবে প্রতিটি পরিবারের পুষ্টি নিশ্চয়তা করণে কৃষি অধিদপ্তরের সহযোগীতায় বিভিন্ন ফলের চারা, সবজি বীজ, জৈব সার, সঠিক পরিচর্যার পরামর্শ, প্রশিক্ষণ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
Leave a Reply