1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রান্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা  - দৈনিক আমার সময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রান্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা 

এস এম দেলোয়ার হোসেন দেওয়ানগঞ্জ (জামালপুর)
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রান্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৮ মে সকাল ১১ টার উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা  পরিষদের চেয়ারম্যান  মোঃ সোলায়মান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর, কৃষি অফিসার আলমগীর হোসেন, জেলা পরিষদের সদস্য হারুনুর রশিদ,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার  রফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আসলাম হোসেন,জিতেন্দ্র চন্দ্র ( জিতু বাবু),সাংবাদিক খাদেমুল ইসলাম, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,সুশীল   সমাজের প্রতিনিধি , বিভিন্ন  স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী,সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
সভা শেষে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com