1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফেনী-৩ আসনে আনন্দ শোভাযাত্রায় নৌকার মনোনয়ন প্রত্যাশী এ.কে আজাদ - দৈনিক আমার সময়

ফেনী-৩ আসনে আনন্দ শোভাযাত্রায় নৌকার মনোনয়ন প্রত্যাশী এ.কে আজাদ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

 

 

বাংলাদেশ আওয়ামীলীগের ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে ফেনী- (দাগনভূঞা-সোনাগাজী) দুইটি উপজেলায় ও পৌরসভায় গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ইউনাইটেড আরব আমিরাতের সনামধন্য প্রতিষ্ঠান নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান এ.কে আজাদ।

সোমবার (১৩ নভেম্বর ২৩) দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর, রাজাপুর, কোরাইশমুন্সী, তুলাতুলি, ফাজিলের ঘাট, দাগনভূঞা বাজার ও সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার, বক্তারমুন্সী, কাজীর হাট, জমাদার বাজার, ওলামা বাজার ও সোনাগাজী বাজারসহ বিভিন্ন হাটবাজারে জনগনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, সরকারের উন্নয়নের লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।

সরকারের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান তিনি। এসময় তিনি এমপি প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com