1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফুটপাতে ঘুমানো নিয়ে দ্বন্দ্বের পর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু- আটক ২ - দৈনিক আমার সময়

ফুটপাতে ঘুমানো নিয়ে দ্বন্দ্বের পর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু- আটক ২

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে ফুটপাতে ঘুমানো নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে জুয়েল মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট) ভোর রাতের দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে ঘটে।
নিহত জুয়েল মিয়া (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক রাকিব ও রবিনের বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়,’ শুক্রবার রাতে মাওনা চৌরাস্তার উড়ালসেতু সংলগ্ন ফুটপাতে ঘুমানো নিয়ে জুয়েল মিয়া ও রাকিবের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে হাতাহাতির পর যার যার অবস্থানে চলে যায়। পরে রাত সাড়ে তিনটার দিকে আবারও দুজনের তর্কাতর্কির একপর্যায় রাকিবের ভগ্নিপতি রবিন আসে। এসময় জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে রবিন। পরে গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল জুয়েল মিয়াকে। আমরা পুলিশকে খবর দিয়েছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ  আব্দুল বারিক বলেন, ফুটপাতে ঘুমানো নিয়ে ধস্তাধস্তির সময় রাকিবের ছুরি লাগে জুয়েলের বুকে। আর রবিনের হাতও কেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২জনকেই আটক করা হয়েছে। আটক দুইজনের নামে ইতিপূর্বে থানায় চুরির মামলা রয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com