1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফরিদপুরে লরিচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু - দৈনিক আমার সময়

ফরিদপুরে লরিচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

ফরিদপুরে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) ও একই এলাকার জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৫)। জানা গেছে, রাতে সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে একটি মোটরসাইকেলকে তেলের লরি চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শ্রীবাস মজুমদারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন রাসেদ মোল্লা নামে অপর যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড ভর্তি করলে সেখানকার চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তেলের লরি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। তাই তেলের লরিটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com