1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের গাউছুল আজম গোলামুর রহমান (কঃ)'র খোশরোজ শরীফ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের গাউছুল আজম গোলামুর রহমান (কঃ)’র খোশরোজ শরীফ অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম 
    প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম অধ্যাত্ব শরাফতের ২য় তম প্রাণপুরুষ রুহুল আশেকীন, সিরাজুস সালেকিন গাউছুল আজম গোলামুর রহমান প্রকাশ (বাবা ভান্ডারী)’র ১৬০তম খোশরোজ শরীফ ২৯ আশ্বিন (১৪ই অক্টোবর) মঙ্গলবার মাইজভান্ডার দরবার শরীফ রহমান মঞ্জিল প্রকাশ বিশ্ব মোমেন মনজিলে অনুষ্ঠিত হয়। খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া মাইজভান্ডারিয়া হাবিবিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় সকাল থেকে খতমে কুরআন, খতমে খাজেগান, পরে রওজা শরীফ গোসল, মাজার জেয়ারত, মাজারে মিলাদ কিয়াম, মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়। সমগ্র দেশ থেকে আগত অসংখ্য আশেক ভক্ত জায়েরিনদের মিলনমেলায় পরিণত হয় পুরো দরবার  জুড়ে। এখই সাথে হযরত শাহছুপী সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর পুত্র হযরত শাহছুপী সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর প্রথম শাহাজাদা সৈয়দ হাবিবুল বশর (কঃ) মাইজভান্ডারীর চেহলাম শরীফ উপলক্ষ্যে ভক্তদের সাথে নিয়ে মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর। মোনাজাত শেষে আগত ভক্তবৃন্দের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com