বাংলাদেশ তীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০ নং সুন্দরপুর ইউনিয়ন, ৭ নং কাঞ্চন নগর ইউনিয়ন ও ৬ নং পাইন্দং ইউনিয়নের যৌথ উদ্যোগে এই সমাবেশটি ২৭ সেপ্টেম্বর, শনিবার বিকেলে, পেলাগাজীর দিঘী সিএনবির মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর
সমাবেশে যোগ দিতে পাইন্দং সুন্দরপুর ও কাঞ্চন নগর ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন। এই বিশাল সমাবেশে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা কৃষক দলের সদস্য এবং পাইন্দং ইউনিয়নের কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলম (শামসু),এবং ফটিকছড়ি উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাষ্টার মোঃ নুরুল আলম।
কৃষক দলের এই বিশাল বহরে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের অর্থ সম্পাদক সাইফুল আলম এবং দপ্তর সম্পাদক মোঃ শফিউল আলম। ৬ নং ওয়ার্ড থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং মহিলা দলসহ সকল স্তরের কর্মীরা একত্রিত হয়ে এক বিশাল টিম নিয়ে সমাবেশে যোগ দেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কেন্দ্রীয় কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়নের মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এই যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশটি ফটিকছড়িতে বিএনপির সাংগঠনিক শক্তি এবং কর্মীদের ব্যাপক উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটায়।
Leave a Reply