1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - দৈনিক আমার সময়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুর প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বিআরটিএ বরিশাল সার্কেলের পরিচালক জিয়াউর রহমান এবং বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন। এসময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। নিহত প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, “অনেক পরিবার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের এই আর্থিক সহায়তা সম্পর্কে জানেন না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন।” তিনি আরও বলেন, দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পাবে। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধে করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com