1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি - দৈনিক আমার সময়

পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি

পিরেোজপুর প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত গৃহবধূ রোকেয়া বেগম হত্যার ছয় মাস পার হলেও এখনো মামলার চার্জশিট দাখিল হয়নি। এ ঘটনায় দ্রুত চার্জশিট প্রদান ও দখলকৃত জমি ফেরতের দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন নিহতের স্বামী আব্দুর রব আকন, মেয়ে ও মামলার বাদী নাসরিন আক্তারসহ অন্যান্যরা। বক্তারা জানান, গত ২৮ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেও ছয় মাসেও চার্জশিট হয়নি। বাদীপক্ষের অভিযোগ, জামিনে মুক্ত আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। তারা দ্রুত চার্জশিট, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদালতের রায় অনুযায়ী দখলকৃত জমি ফেরতের দাবি জানান। আইনজ্ঞরা বলেন, হত্যা মামলায় তদন্তে বিলম্ব বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com