দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থান খোলাহাঠি সেনাপল্লীতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে লটারী নামক জুয়ার টিকিট বিক্রির সময় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন প্রান্ত থেকে লটারী চক্রের টিকিট বিক্রেতা ও টিকিট ড্রাম সহ ৯টি অটো গাড়ি জব্দ করে মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় জব্দকৃত সরঞ্জাম ও গাড়ি পার্বতীপুর উপজেলা চত্বরে নিয়ে আসে। এ সময় লটারী চক্রের কাছে থাকা ১০টি লটারির টিকিট বাক্স, ৯টি গাড়ি, ৫৮৯৫টি লটারীর টিকিট সহ ৬১৪০ টাকা উদ্ধার করা হয় এবং অটো গাড়িতে লাগানো লটারী নামক জুয়ার পোস্টার আগুন পোড়ানো হয়। আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন,খোলাহাঠি সেনাপল্লীতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে লটারী নামক জুয়ার টিকিট পার্বতীপুর উপজেলার কোন স্থানে টিকিট বিক্রি করতে দেওয়া হবে না, যেহেতু তারা প্রথম বার পার্বতীপুর এলাকায় মধ্যে টিকিট বিক্রি করা কালীন আমরা তাদের কে হাতে নাতে ধরেছি তাই মুচলেকা নিয়ে সতর্ক বার্তা জানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তূ পরবর্তীতে অত্র উপজেলায় লটারি টিকিট বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply