1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পার্বতীপুরে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক আমার সময়

পার্বতীপুরে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

‎কমরেড স্বপন, দিনাজপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে ‘প্রহসন ও বৈষম্য’ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রেলওয়ে কর্মচারীরা।

‎আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় রেলওয়ে জংশন এলাকায় বিভিন্ন শাখা–সংগঠনের শতাধিক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। এতে নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, একই দায়িত্ব পালন করেও বিভিন্ন বিভাগে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।

‎বক্তারা ১৫ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে বৈষম্য দূর করে নবম জাতীয় পে-স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

‎কর্মচারীরা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাত হিসেবে রেলওয়ে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সার্বিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুততম সময়ে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা তারা কামনা করেন।

‎এ সময় বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয় ফজলুর রহমান, ডিজেল শাখার সভাপতি নুর আলম, ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা, শাখা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সাঈদ, রফিকুল ইসলাম মিশু ও জীবন সহ বিভিন্ন শাখার নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com