1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার - দৈনিক আমার সময়

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

খুলনার পাইকগাছা থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ৮ আগস্ট বেলা অনুমান ১২.৪৫টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাইকগাছা থানাধীন জিরো পয়েন্ট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ নজরুল ইসলাম লাল্টু (৪৫)। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম লাল্টু একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো। এই ঘটনায় পাইকগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com