1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পতেঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ ক্যাম্পেইন - দৈনিক আমার সময়

পতেঙ্গায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ ক্যাম্পেইন

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত “ডোর টু ডোর” গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২ নভেম্বর, রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উত্তর পতেঙ্গা এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান, সদস্য সচিব মোঃ মনজুর কাদের, বিএনপি সমর্থিত ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হারুন কোম্পানি, বিএনপি নেতা মোঃ জাহিদ ইউসুফ, ফজলুল রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে হাজী মুজিবুল হক কোম্পানি বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তরুণদের প্রেরণার প্রতীক তারেক রহমানের নির্দেশে সারা দেশে আগামীর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে আমাদের প্রত্যেককে আন্তরিকভাবে সম্পৃক্ত হতে হবে।”

এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উপস্থিত নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের সমর্থন আদায়ের আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীরা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, “সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com