1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তেঁতুলিয়া উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল হাকীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক (কাবুল), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশে নির্বাচন হবে। আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। দূর্নীতির বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। মতবিনিময় সভায় তিনি উপস্থিত ব্যক্তিবর্গের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও মন্তব্য জানতে চাই এবং ডায়েরীতে নোট করেন। পরে তিনি যত সমস্যা বা দুর্নীতি রয়েছে তা নির্মূলে আশ^াস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com