1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নোয়াখালীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ - দৈনিক আমার সময়

নোয়াখালীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নোয়াখালীতে মিছিল শেষে ফেরার পথে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির শহর শাখা।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে শহরের উত্তর স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর সদর উপজেলার সেক্রেটারি ফয়েজ আহমেদ, ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু।

বক্তারা বলেন, নোয়াখালীতে একটি শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এর আগে মসজিদে দারসুল কুরআন অনুষ্ঠানে ছাত্রদলের কর্মীরা হামলা চালিয়েছিল বলে দাবি করেন তারা।

নেতারা এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি, এ ধরনের হামলা বন্ধ না হলে ‘কেন্দ্রীয় নির্দেশে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে’ বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com