1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। গতকাল রোববার সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিন বছর আগে রাজমিস্ত্রি সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। রাতে খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান তারা। সকালে তারা ঘুম থেকে না ওঠায় ঝুমার বাবার বাড়ির লোকজন ঘরে ঢুকে আড়ার সঙ্গে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com