1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নেত্রকোনায় দুদকের ১৮৩ তম গণশুনানি অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

নেত্রকোনায় দুদকের ১৮৩ তম গণশুনানি অনুষ্ঠিত 

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
0-0x0-0-0#
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ” গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩ তম গণশুনানি নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৭ সেপ্টেম্বর )নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ ) মোঃ আক্তার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া।
সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায় ত্তশাসিত দপ্তর- সংস্থা সমূহের কর্মচারীদের স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিত করা,সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।
আজকের গণশুনানিতে নেত্রকোনা জেলার মোট ২৭ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে দুদকের তফসিল ভুক্ত ৯৬ অভিযোগের শুনানি হয়।
যে ২৭ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি হয়েছে নিচে উল্লেখ করা হলো : পাসপোর্ট অফিসের ০৩ টি, বি.আর.টি.এ. অফিসের ০১ টি, সড়ক ও জনপথ অধিদপ্তরের ০১ টি,জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ০৫ টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ০১টি, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ০২ টি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ০৩ টি, পল্লী বিদ্যুৎ সমিতির ০৮ টি, তিতাস গ্যাস টি এন্ড ডি কো: লি: এর ০৪ টি, জেলা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ০৫ টি, জেলা রেজিস্ট্রি অফিসের ০৫ টি, নেত্রকোনা সদর হাসপাতালের ১২ টি।
সিভিল সার্জন অফিসের ০২ টি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ০১ টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ০১ টি, জেলা কারাগারের ০১ টি,জেলা ত্রাণ ও পুনবার্সন অফিসের ০১ টি, জেলা সমাজ সেবা অফিসের ০২ টি, জেলা হিসাব রক্ষণ অফিসের ০১ টি, জেলা নির্বাচন অফিসের ০১ টি, কৃষি ব্যাংকের ০১ টি,  নেত্রকোনা পৌরসভার ০২ টি, জেলা পরিষদের ০১ টি, নেত্রকোনা মডেল থানার ০১ টি,
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের ০২ টি, নেত্রকোনা সদর সহকারী কমিশনার ভূমি অফিসের ২৫ টি, জেলা প্রশাসকের কার্যালয়ের ০৪ টি অভিযোগসহ মোট  ৯৬ টি অভিযোগ জমা হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। বাকী অভিযোগগুলো  সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com