1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নুরুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন ইউএনওর - দৈনিক আমার সময়

নুরুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন ইউএনওর

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জামশেদ আলম রানা আজ নুরুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন আকস্মিক পরিদর্শন করেছেন।

সোমবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যালয়টি পরিদর্শনে যান ইউএনও জামশেদ আলম রানা।

নির্মাণকাজের মান, শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক অগ্রগতি তিনি ঘুরে দেখেন।

এ সময় তিনি শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে ইউএনও বলেন, সরকারি বিনিয়োগে নির্মিত অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান এবং শিক্ষক উপস্থিতি নিশ্চিত করতেও তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ইউএনওর নির্দেশনা তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। স্থানীয় অভিভাবকেরাও নতুন ভবনটি দ্রুত শিক্ষার্থীদের জন্য পুরোপুরি উন্মুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com