প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন: “বিএনপি জানে নির্বাচনে লড়লে হারবে।” তাই ভোটকে ব্যাহত করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ২৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তখন বিএনপিকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল।
শেখ হাসিনা বলেন, যারা ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের ছার দেওয়া হবে না, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
Leave a Reply