চট্টগ্রাম সিটি কর্পোরেশন”র মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচন খুব নিকটে, আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নিজ নিজ এলাকায় নিজ উদ্যোগে জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় যে সকল ওয়ার্ড রয়েছে, সেখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের উদ্দেশ্য করে চসিক মেয়র বলেন, এলাকায় জনগণের সুবিধার্থে নালা নর্দমা পরিষ্কার ও জলবদ্ধতা নিরাসনের জন্য নিজ নিজ উদ্যোগে ছোট খাটো কাজে নিজ অর্থায়নের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে, যাতে করে জনগণের মনে জায়গা করে নেওয়া যায় এবং যার জনপ্রিয়তা বেশি তিনিই একমাত্র জনগণের ভোটে নির্বাচিত হবেন। ০৭ ই আগষ্ট বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডস্থ সল্টগোলা মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত রাস্তা, ড্রেন,স্ল্যাব এবং ফুটপাত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় চসিক মেয়র এসব কথা বলেন। দোয়া মোনাজাতের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপনার সময়ে মেয়র ডাঃ শাহাদাত হোসেন আরও বলেন, এ প্রদান সড়কে চলমান উন্নয়ন সংস্কার কর্যক্রমের বিষয়ে, বিশেষ করে ইপিজেড মোড় থেকে সল্টগোলা পর্যন্ত কাজের ব্যাপারে ইতিমধ্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)”র সাথে আলোচনা হয়েছে এবং খুবই জোর গতিতে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করার জন্য বলা হয়েছে। সিডিএ”র আওতায় ম্যাক্স কোম্পানির কাজের যে সকল অনিয়ম ও ধিরগতিতে কাজ চলমানের বিষয় ও আলোচনা হয়েছে এবং দ্রুত গতিতে কাজ শেষ করে, জনগণের চলাচলের ভোগান্তি সহকারে সকল প্রকার সমস্যা দুর করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। মেয়র বলেন এরপরেও যদি তাদের কোন গাফিলতি পাওয়া যায় এবং দ্রুত কাজ শেষ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করেন। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি সিটিজেন ফোরাম বন্দর থানা সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজ্বী মোহাম্মদ কামাল উদ্দীন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোহাম্মদ হোসেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিন ও সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply