নিরাপদ খাদ্য নিশ্চিত করনের লক্ষ্যে অভ্যন্তরীণ খাবার হোটেল ও রেস্টুরেন্টে সমূহে পরিদর্শন করা হয় এবং নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানি নিশ্চিত করনের জন্য অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মশক নিধনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।ঘরে ঘরে ও বিভিন্ন দোকানে সচেতনতামূলক বার্তা ও লিফলেট পৌঁছে দিচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।এডিস মশার লার্ভা সনাক্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।অন্যান্য দিনের মত গতকাল বৃহস্পতিবার (৩১ আগষ্ট) ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশে স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে আজ নগরীর কাচারির মোড়, জিরো পয়েন্ট,ও জয়নুল আবেদীন পার্ক সংলগ্নে ডেঙ্গু প্রতিরোধে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচ কে দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীনসহ অন্যান্য কর্মচারীগন।
Leave a Reply