1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাসিরাবাদ কলেজে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

নাসিরাবাদ কলেজে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত 

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ময়মনসিংহে নাসিরাবাদ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে কলেজের এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক ফোরকান,সহকারী অধ্যাপক লুৎফর রহমান আকন্দ,সহকারী অধ্যাপক মাহবুবুল আলম,সহকারী অধ্যাপক জালাল উদ্দিন,সহকারী অধ্যাপক মারজিয়া কনিকা সুলতানা, সহকারী অধ্যাপক তসলিমা বেগম, সহকারী অধ্যাপক তানজিনা এলিটসহ প্রমুখ। এ সময় বক্তারা, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিজেদেরকে যোগ্য করে গড়ে ওঠার প্রয়াসে লেখাপড়ায় মনোনিবেশের জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com