1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাশকতার অভিযোগে মেহেরপুরে ১১ বিএনপি'র নেতাকর্মী আটক - দৈনিক আমার সময়

নাশকতার অভিযোগে মেহেরপুরে ১১ বিএনপি’র নেতাকর্মী আটক

জাহিদ মাহমুদ,মেহেরপুর
    প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 আজ রোববার (২৪ ডিসেম্বর) ভোরে গাংনী উপজেলটর বামন্দী এলাকা থেকে ১০ জন ও মেহেরপুর সদর উপজেলা থেকে এক জনকে আটক করে।
মেহেরপুর ডিবি ওসি সাইফুল ইসলাম জানান গেছে,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী-অলিনগর সড়ক নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা নাশকতার লক্ষে একত্রিত হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায় ডিবি সদস্যরা।  অভিযানে জেলা বিএনপির দুই নেতাসহ ১০ জনকে আটক করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসান খান জানান, হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার অপচেষ্টা করছিল। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পালিয়ে যায় আরও কয়েকজন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com