1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারিশা ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  - দৈনিক আমার সময়

নারিশা ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
ঢাকার দোহার উপজেলার  নারিশা ইউনিয়নে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো আলমগীর হোসেন এর  নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ মাঠে এ কম্বল বিতরনী অনুষ্ঠিত হয়।এ সময় প্রায় ৩শতাধিক অসহায় দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com