1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নানা আয়োজনে শ্রীপুরে জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস পালিত  - দৈনিক আমার সময়

নানা আয়োজনে শ্রীপুরে জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস পালিত 

আলফাজ সরকার আকাশ  শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্ৰগতী” প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল বেলা ১১ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। র‍্যালীর মাধ্যমে সমাপ্তি ঘটে।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, বিআরডিবি কর্মকর্তা আরিফা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুব আলমসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও বিভিন্ন যুব সংগঠক,প্রশিক্ষণার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় হতে ঋণ সহায়তা হিসেবে যুব ঋণের চেক প্রদান, দুইটি যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র প্রদান ও সর্বমোট ভিন্ন ৭টি যুব সংগঠনকে ক্রেস্ট বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবব আলম বলেন,’ উপজেলার সফল আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে আবু তালেব আহমেদ জাতীয় পুরস্কার ২০২৫ এ সমগ্ৰ বাংলাদেশে ২য় পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি আমাদের শ্রীপুর উপজেলার গর্ব।
বেকার যুব শক্তিকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা , আত্মকর্মসংস্থান সৃষ্টি ও রাষ্ট্রের জনসম্পদে রূপান্তরে শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয় বদ্ধপরিকর।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,’ ভাষা আন্দোলন ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ গড়তে যুবকদের অসামান্য অবদান রয়েছে। মাদক নির্মূলে যুবকদের ভূমিকা সর্বাধিক। তাই, আমি মনে করি আধুনিক সমাজ  ও রাস্ট্র বিনির্মানে যুবরাই শক্তি। শৃঙ্খলা, মানবাধিকার, মূল্যবোধ বজায় রেখে সমাজে যুবকরাই উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। যা কিছুদিন গত বছরের বৈষম্য আন্দোলনে প্রকাশ পেয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com