1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোর শহর  ও বনপাড়ায় ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। - দৈনিক আমার সময়

নাটোর শহর  ও বনপাড়ায় ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

রতন আলী নাটোর
    প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
 ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলায় একযোগে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ। সোমবার সকালে নাটোর শহর ও বনপাড়া পৌর এলাকায় পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ।
নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে সকাল ১১টায় জেলা পুলিশের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একই দিনে বিকেলে বনপাড়া পৌর শহরেও ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার  এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস,বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে হবে। নিয়ম না মানার কারণে প্রতিনিয়ত যেসব দুর্ঘটনা ঘটছে তা জনজীবনকে অস্থির করে তুলছে। বক্তারা আরও বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং একটি নিরাপদ সমাজ গড়ে ওঠবে।
এদিকে জেলা পুলিশ ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, পথচারী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ, সড়ক নিরাপত্তা বিষয়ে পরামর্শ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com