নাটোরে সেচ যন্ত্র চুরির মহোৎসব চলছে এক মাসে ২৬ টি সেচ যন্ত্র চুরি, বিপাকে কৃষক
রতন আলী, নাটোর প্রতিনিধি
প্রকাশিত :
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
নাটোরের বড়াইগ্রামে সেচ যন্ত্র চুরির মহোৎসব চলছে এক মাসে ২৬ টি সেচ যন্ত্র (শ্যালো মেশিন) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার কৃষকদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। কৃষিকাজে সেচ নির্ভর এসব মেশিন চুরি হওয়ায় কারণে রবি শস্য ফসল চাষ এবং সামনে বোরো ধান চাষে ব্যাপক সংকটের সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলার গোপালপুরে ইউনিয়নে গড়মাটি গ্রামের চুরি হওয়া মেশিনগুলোর মালিকরা হলেন আহসানুল আমিন, নঈম উদ্দিন, মোজাম্মেল হক, খালেদ আলী, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মিলন হোসেন, সাইদুল ইসলাম, রনি আহমেদ, আরমান মোল্লা, মিজানুর রহমান ও ইয়ার আলী। প্রত্যেকের ১টি করে কিন্তু নঈম উদ্দিনের ২ টি মেশিন চুরি হয়েছে বলে দাবি করেন তারা। ওপর দিকে ১৯/১২/২০২৪ ইং তারিখে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের, চীনাডাঙ্গা বিলে থেকে সাতটি সেচ যন্ত্র (শ্যালো মেশিন) পাম্প সহ চুরির ঘটনা ঘটেছে, চুরি হওয়া সেচ মেশিনের মালিকরা হলেন১।মোহাম্মদ বদরুল ইসলাম (৫৫), পিতা- মৃত এন্তাজ আলী মুন্সী,২। মোহাম্মদ অরুণ (৬০), পিতা-মৃত ফিরোজ,৩। মোহাম্মদ জামাল (৬২)পিতা অশেখ আলী মৃত ৪। মোহাম্মদ এনা প্রামানিক (৫২), পিতামৃত -ভোলাই প্রামানিক,৫। মোহাম্মদ আজহার (৬৫), পিতামৃত হাইতা প্রাং,৬। মোহাম্মদ জিয়া (৪০), পিতা- মোঃ শাহজাহান মন্ডল,৭। মোহাম্মদ রবিউল করিম (৫৫), পিতা- মৃত লিয়াকত আলির, সহ সবার ১ টি করে সেচ মেশিন চুরি হয়েছে। পানি সেচের জন্য কৃষি জমিতে মেশিনগুলো বসানো ছিল। এদিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামে ২৭/১২/২০২৪ ইং তারিখে ৬ টি মেশিন চুরির ঘটনা ঘটেছে চুরি হওয়া মেশিন মালিকরা হলেন,১।মোঃ শফিকুল ইসলাম ফটিক পিতা মৃত কুরমান আলী,২।মোঃ শাহিনূর রহমান, পিতা মোঃ আত্তাব আলী আব্বের,৩।মোঃ আমানত আলী, পিতা মৃত আজিজ প্রাং,৪।মোঃ শাহাদাৎ আলী,পিতা মৃত রমজান আলী,৫।মোঃ আজিজল মন্ডল, পিতা মৃত হুরমত আলী,৬।মোঃ আমির হোসেন পুচা, পিতা মৃত আঃ গফুর।২৬ টি শ্যালো মেশিনের আওতায় আনুমানিক ১৫০ একর জমিতে থাকা রশুন, পিয়াজ, শাক সবজি , ধনিয়া, কালোজিরা, মসুর ও গমের জমিতে পানি সেচ দেয়া হতো। স্থানীয়রা জানান চোরের দল তাদের সুবিধার্থে মেশিন গুলো মহাসড়কের বিলের পাশে থেকেই চুরি করে ট্রাকে করে সেগুলো নিয়ে নিরাপদে পালিয়ে যায় চোরদল। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ মাসে মেশিন চুরির বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সংঘবদ্ধ চোরদলকে ধরার জন্য জোর তৎপরতা শুরু করা হয়েছে। ভুক্তভোগী কৃষকরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসকে জানালে তিনি সড়ক মহাসড়কে রাত্রিকালীন বিশেষ টহলের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে।
Leave a Reply