1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে নিজ হাসপাতাল থেকে ডা. আমিরুলের গলাকাটা মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

নাটোরে নিজ হাসপাতাল থেকে ডা. আমিরুলের গলাকাটা মরদেহ উদ্ধার

রতন আলী নাটোর
    প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
নাটোর জেলা বিএমএ’র আহবায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের মাদ্রাসা মোড়ে এলাকায় অবস্থিত তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয়তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের কর্মচারীরা ডা. আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দুপুর পর্যন্ত সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ইতোমধ্যে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, প্রাথমিক তথ্য বিশ্লেষণে আমাদের মনে হচ্ছে ডা আমিরুল ইসলাম ঐ রুমেই ঘুমিয়েছিলেন। পরে কোন ধরনের নৃশংসতার শিকার হয়েছেন। তার শরীরের ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।
আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে ঘটনায় জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com