1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে জুলাই কারাবন্দীদের সাত দফা দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান - দৈনিক আমার সময়

নাটোরে জুলাই কারাবন্দীদের সাত দফা দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

রতন আলী নাটোর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
রাজবন্দী হিসেবে স্বীকৃতি ও সম্মাননা, দিবস ঘোষণা ও উদযাপন, চিকিৎসা, নিরাপত্তা ও অধিকারসহ সাত দফা দাবিতে নাটোরের জুলাই কারাবন্দীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে বক্তব্য রাখেন জুলাই কারাবন্দী এ পি প্রান্ত, অধ্যাপক দেলোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আলীম ও জামাল উদ্দিন।
বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই মাসে নানা শ্রেণি-পেশার মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয় এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। অথচ এসব ঘটনার কোনো যথাযথ উল্লেখ রাষ্ট্রীয়ভাবে নেই। ফলে এ সকল কারাবন্দীরা নীরবে সহ্য করছেন সমাজের অবহেলা, বঞ্চনা ও উদাসীনতা।
তারা আরও বলেন, বৈষম্য দূর করতে জুলাই কারাবন্দীদের স্পষ্টভাবে স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে। পাশাপাশি “জুলাই রাজবন্দী দিবস” ঘোষণা ও উদযাপন, মিথ্যা মামলা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইতিহাস সংরক্ষণের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com