1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে জাতীয় ফল মেলা শুরু - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে জাতীয় ফল মেলা শুরু

 রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, নার্সারি মালিক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে দেশীয় মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, ফল বাগান ব্যবস্থাপনা, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করা হয়।
মেলা চলবে আগামী ২১ জুন, শনিবার পর্যন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদুল হক, হুসনিয়ারা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব।
বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন বাড়াতে ও জনগণকে ফল চাষে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, দেশীয় ফল চাষের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
মেলার শেষ দিন অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টল নির্বাচন করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মেলায় আগত দর্শনার্থীরা ফলের নানা জাত ও কৃষি-উদ্ভাবনের প্রদর্শনী দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com