1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাঃগঞ্জ  সদর উপজেলায় গ্রীন এন্ড ক্লিন এর আওতায়  বৃক্ষ চারা  বিতরণ - দৈনিক আমার সময়

নাঃগঞ্জ  সদর উপজেলায় গ্রীন এন্ড ক্লিন এর আওতায়  বৃক্ষ চারা  বিতরণ

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসার  ২ হাজার ৫ শত শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ১০ হাজার বৃক্ষ চারা  বিতরণ করা হয়েছে।
৩ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ  উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা শেষে বৃক্ষ চারা বিতরণ করা হ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, নারায়ণগঞ্জ  জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থীরাও ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে। এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করি।
অনুষ্ঠানে ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের  নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে  সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৃক্ষ চারা  বিতরণের করা হয় । এছাড়াও কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ টি  তাল গাছ ও ১৮০০ টি লেবু ও নারিকেল গাছের চারার পাশাপাশি বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধানসহ স্কুল কলেজ ও মাদ্রাসার   শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com