নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী সদর উপজেলা পরিষদের দুই দুইবারের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা কারাগার থেকে দীর্ঘ ৮৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন।
জানা যায়, গত ২৩ অক্টোবর ঢাকার উত্তরা বাসা থেকে মনজুর এলাহীকে আটক করে পুলিশ। পরে বিভিন্ন সময়ে মোট ১১ টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে জেলা বিএনপি এই শীর্ষ নেতার মুক্তির খবরে হাজারো নেতা কর্মী ছুটে আসে এবং নরসিংদীর জেল খানার আশপাশে জড়ো হয়। পরে নরসিংদীর ব্রাহ্মন্দী মোড়ে কারামুক্ত জেলা বিএনপি সদস্য সচিব মনজুর এলাহীকে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।
Leave a Reply